আগ্নেয়াস্ত্রসহ তিন দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ শহরের সুভাষগঞ্জ এলাকা থেকে রায়গঞ্জের বাসিন্দা অভিজিৎ সাহা সহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে একটি দেশী পাইপগান, এক রাউন্ড গুলি, একটি ভোজালি ও তিনটি মোবাইল উদ্ধার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাস জানিয়েছেন, "কোনও বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে এরা জড়ো হয়েছিল। এদের সাথে এর আগে ধৃত ডাকাতদের যোগ আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন করে রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে "।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/DbIAn28_X0k
উত্তরদিনাজপুর